বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলা‌দে‌শের অগ্রযাত্রা দে‌খে পাকিস্তান দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান আজ বাংলা‌দে‌শকে দে‌খে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এটাই শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা।

শনিবার টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে থেকে গত ৪২ বছর ঝড়-বৃষ্টি, আঁধার রাতে সমস্ত দুর্যোগ-দুর্বিপাকে শেখ হাসিনা এ দেশের মানুষের সঙ্গে থেকেছেন। তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। তাই ১৯৮১ সালের ১৭ মে শুধু ব্যক্তি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নয়, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা বলছেন- আমাদের সরকার নাকি দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। দেশের সমর্থন দেখার জন্য ওনাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেঅনুরোধ জানাই। যদি এগুলো বুঝতে না পারেন, দেখতে না পারেন তাহলে তাদের কান-চোখের পরীক্ষা করা দরকার।

আওয়ামী লী‌গের এ যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বঙ্গবন্ধুর দেশ রচনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন- আজকে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মাথাপিছু আয়, ইকোনমিক ইনডেক্স, সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স, হেলথ ইনডেক্স- সব সূচকে আমরা অনেক আগেই পাকিস্তানকে অতিক্রম করেছি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু পাকিস্তান নয়, আমরা সব সূচকে ভারতকেও অনেক আগেই অতিক্রম করেছি। আর এই সাফল্যে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের টেলিভিশন টক শো, রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির...

সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

বন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...