মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এপিসিটিটির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অব টেকনলজি-এপিসিটিটির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ মে) ইউনএন-এসকাপের ৭৯তম কমিশন অধিবেশনের সমাপনী সভা চলাকালীন নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়।

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানায়, চীন, ইরান, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, রাশিয়ান ফেডারেশন, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং উজবেকিস্তানও এ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়। স্বাগতিক দেশ হিসেবে ভারত এই গভর্নিং কাউন্সিলের স্থায়ী সদস্য। নতুন সদস্যরা ২০২৩ থেকে ২০২৬ সময়ের জন্য পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করবে।

এপিসিটিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইউএন-এসকাপ-এর একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। যেটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইউএন-এসকাপ-এর সদস্য রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির বিকাশ ও হস্তান্তরের জন্য কাজ করে থাকে।

বাংলাদেশ গত বছরের ইউএন-এসকাপ-এর ৭৮তম কমিশন অধিবেশনে চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়। এখন বাংলাদেশই একমাত্র দেশ যেটি ইউএন-এসকাপ-এর পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচিত সদস্য।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...