শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

৭৭ লাখ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ নিয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে এ কথা জানান শিক্ষা উপমন্ত্রী।
এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, দেশে ১২ থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। এর মধ্যে রোববার (১৬ জানুয়ারি) পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। যা এ বয়সী মোট শিক্ষার্থীর প্রায় ৬৪.৪ শতাংশ।

নওফেল বলেন, পৃথিবীর অনেক দেশে এতো জনসংখ্যাও নেই। আমাদের শিক্ষার্থীদের সংখ্যা এতো বেশি এবং এটা আমরা দিতে পারছি স্কুল পর্যায়ে।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের ৯০ শতাংশ এবং প্রায় শতভাগ শিক্ষককে করোনা টিকা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বত্র আমরা টিকা দিতে পারছি।

পর্যাপ্ত টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন শিক্ষা উপমন্ত্রী।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...