সোমবার, ২ নভেম্বর ২০২৬

চাচাকে হত্যা করে ৩৪ বছর পলাতক, অবশেষে র‌্যাবের জালে ভাতিজা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যাকাণ্ডের ৩৪ বছর পর বশির আহাম্মদ (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোরের দিকে রাঙ্গামাটি সদর থানার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বশির আহম্মদ হাটহাজারী থানার চারিয়া গ্রামের নুর আহাম্মদের ছেলে। তিনি চাচা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি চাচা মকবুল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন তার ভাতিজা বশির আহম্মদসহ সহযোগীরা। এ ঘটনায় মকবুল হোসেনের স্ত্রী বাদী হয়ে বশিরসহ ৭-৮ জনকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে বশির আহম্মদ আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতিতে ১৯৯২ সালের ১৯ নভেম্বর বশির আহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...