মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব

 বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়ায়, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রিপন হোসেন(৪৭) কলারোয়া পৌরসভার বাসিন্দা।খবর ইউএনবির। র‌্যাব-এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান,র‌্যাব সদস্যরা জানতে পারে, রিপন হোসেন কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন তার বাড়িতে গ্রেপ্তার এড়াতে শয়ন কক্ষের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গে বসবাস করছেন।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আজ ১৯শে মে শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর গালিব। উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টার দিকে, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন।সেখান থেকে যশোর ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে সড়কের ওপর একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) আড়াআড়ি করে রেখে,শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়।এ মামলায় গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার একটি আদালত।এছাড়া ৪৪ জনকে সাত বছরের কারাদণ্ড দেন একই আদালত। গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...