শনিবার, ২৭ জুন ২০২৬

ফেসবুকে অশালীন ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, যুবক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ছবি ছড়িয়ে প্রতারণার অভিযোগে রবিউল আউয়াল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রবিউল বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার দিদারুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, গত বছরের ৬ ডিসেম্বর ভুক্তভোগী ওই ব্যক্তি তার আত্মীয়-স্বজনসহ শ্বশুরবাড়ী হতে নিজবাড়ী বাঁশখালী যাওয়ার সময় গুনাগরি বাজারে আসলে রবিউল মোটরসাইকেলযোগে এসে তাদের বহনকারী সিএনজির গতিরোধ করে সিএনজি থেকে নামতে বলে। এসময় রবিউল ভুক্তভোগীর স্ত্রীর অনেকগুলো ছবি দিয়ে তার স্ত্রী সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে। পরে ৭ জানুয়ারি ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দিলে ৯ জানুয়ারি নগরের পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী ওই ব্যক্তি।

র‌্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রবিউলকে আটক করা হয়। সে তার অপরাধের কথা স্বীকার করেছে। ভিক্টিমের স্ত্রীর সাথে রবিউলের আগে থেকে পরিচয় ছিল। সেই সরলতার সুযোগে সে ভিক্টিমের স্ত্রীকে জড়িয়ে তোলা কিছু ছবি তার ব্যবহৃত মোবাইলে সংরক্ষণ করে রাখে। মূলত স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য সে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...