মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা আজ

- Advertisement -
Single page 1st Paragraph

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আজ শুক্রবার। এ পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

পিএসসি জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

পরীক্ষায় শৃঙ্খলার জন্য এবার কঠোর অবস্থানে পিএসসি। সংস্থাটি বলছে, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে পাশের কারও সঙ্গে দেখাদেখি করার চেষ্টা করেন, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে- মর্মে নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।

এছাড়াও আসন্ন বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসন-বিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে বসানো হয়েছে আসন। একইসঙ্গে বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানিয়েছেন, পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি। পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দেবেন, এমন চিন্তা যারা করবেন, তাদের জন্য আমাদের সহজ নির্দেশনা, ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে, তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দৈবচয়নের ভিত্তিতে সাজানো হয়েছে আসন-বিন্যাস। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে। দৈবচয়নের ভিত্তিতে আসন-বিন্যাস প্রস্তুত করায় নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিএসসি।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রের ভেতর এবং বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ও কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকার ১০১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ-পূর্বক ভ্রাম্যমাণ আদালতের আইনের বিধান মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত আইনে, পরীক্ষাকেন্দ্রে/অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।

কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় সরকারি কর্ম কমিশন ভবনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে— জানিয়ে একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে। পরীক্ষার দিন (১৯ মে) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করতে হবে।

২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং ১ হাজার ২২ জন নন ক্যাডার নিয়োগ দিতে ২০২২সালে ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত বছরের ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এ বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...