শনিবার, ২৭ জুন ২০২৬

রাজধানী ঢাকাসহ ২৮ মহানগর-জেলায় বিএনপির সমাবেশ আজ

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান সরকারের পদত্যাগে ১০ দফা দাবিতে আজ শুক্রবার ঢাকাসহ ২৮ মহানগর-জেলায় জনসমাবেশ করবে বিএনপি।

এর মধ্যে রাজধানীতে শ্যামলী ক্লাব মাঠে এই সমাবেশ হবে ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে।

উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে; মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ফেনী জেলায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাঙ্গামাটি জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ও জেলা সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কুমিল্লা বিভাগের মহানগর ও জেলায় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেট বিভাগের মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনা বিভাগ মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহী বিভাগ মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এছাড়া টাঙ্গাইল জেলায় বিএনপি ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুলু, নওগাঁয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মাগুরায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রংপুর বিভাগ মহানগর ও জেলায় বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, মেহেরপুরে ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন, ফরিদপুর বিভাগ মহানগর ও জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, কুড়িগ্রামে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ভোলায় জেলা যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গত শনিবার সারা দেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে ৪ দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...