মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য চুক্তির মেয়াদ বাড়ল আরও ২ মাস

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরে ইউক্রেন এবং রাশিয়ার খাদ্যশস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার জানিয়েছেন, দুই দেশই এই বিষয়ে সম্মত হয়েছে। ফলে ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্য বোঝাই জাহাজ কৃষ্ণসাগর দিয়ে আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতে পারবে।

মাস কয়েক আগে এই চুক্তির নবায়ন নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছিল। রাশিয়া জানিয়েছিল, ইউক্রেন এই চুক্তির সুযোগ ব্যবহার করে যুদ্ধকৌশল তৈরি করছে। ফলে রাশিয়া ফের এই চুক্তিতে না-ও যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। কিন্তু শেষপর্যন্ত তুরস্কের মধ্যস্থতায় চুক্তিটির নবায়ন সম্ভব হলো। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশই চুক্তিতে সই করার কথা জানিয়েছে। জাতিসংঘের প্রধানও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

কৃষ্ণসাগরের এই পথকে বিশ্বের রুটির বাক্স বলা হয়। ইউক্রেন এবং রাশিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য আফ্রিকার দেশগুলোতে যায়। ওই খাদ্যশস্যের ওপর আফ্রিকার বহু দেশ শতভাগ নির্ভরশীল।

যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া কৃষ্ণসাগর অবরোধ করেছিল। ইউক্রেনের কোনো জাহাজকে তারা বের হতে দেয়নি এ পথে। ফলে বিশ্বজুড়ে খাদ্যসংকট তৈরি হয়। আফ্রিকার কিছু দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এরপরেই জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ আলোচনায় বসে। সেখানেই খাদ্যশস্যের চুক্তি সই হয়। দুই দেশই জানায়, ইউক্রেন এবং রাশিয়ার খাদ্যশস্য বোঝাই জাহাজ যাতে কৃষ্ণসাগর দিয়ে যাতায়াত করতে পারে, তা সুনিশ্চিত করা হবে। আর সেই চুক্তিরই মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

এই বিভাগের সব খবর

চুয়েট এর নবনিযুক্ত ভিসির সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সাথে সকল শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অদ্য...

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

সর্বশেষ

চুয়েট এর নবনিযুক্ত ভিসির সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর...

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...