সোমবার, ২২ জুন ২০২৬

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে স্বামী পলাতক

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরের শ্রীপুরের চকপাড়ার সলিংমোড় এলাকায় বৃহস্পতিবার সকালে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী চার বছর মেয়েকে নিয়ে পলাতক রয়েছে।

নিহত নাসরিন আক্তার (২০) উপজেলার উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুল হাজী ছেলে মো. হৃদয় মিয়ার সাথে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে স্বামী হৃদয় পালিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় বছর আগে মজলিশপুর এলাকার আলিমুল হাজীর ছেলে হৃদয়ের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। গত কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়ি থাকতো। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে হৃদয় পালিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...