রবিবার, ২১ জুন ২০২৬

ইতিহাদে রিয়ালের অসহায় আত্মসমর্পণ,ফাইনালে ইন্টারের সামনে ম্যানচেষ্টার সিটি

- Advertisement -
Single page 1st Paragraph

চ্যাম্পিয়ন্স লীগের সেমির প্রথম লেগের আগে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনি বলেছিলেন,এই সিটির কাছে গোলবন্যায় রীতিমতো ভেসে যাবে রিয়াল মাদ্রিদ।কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে তা হয়নি।১-১ গোলে ড্র নিয়ে এসেছিলো ম্যানচেষ্টার সিটি।অনেকেই রুনির কথাকে ঔদ্ধত্য হিসেবে দেখেছিলেন।কেননা প্রতিপক্ষ দলটার নাম যদি রিয়াল মাদ্রিদ হয়,আর মঞ্চটা হয় চ্যাম্পিয়ন্স লীগ,তাহলে কথা একটু বুঝেশুনেই বলতে হয়।ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের এই চ্যাম্পিয়ন্স লীগের সবচেয়ে সফল দলটির নাম রিয়াল মাদ্রিদ।যাঁদের ফিরে আসার বহু ইতিহাস রয়েছে।কিন্তু গতরাতে সিটি যেনো মাঠে নেমেইছিলো রুনির কথা সত্যি প্রমান করতে।তাইতো ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ওপর চড়াও ম্যানচেস্টার সিটি। গোটা ম্যাচজুড়ে খেললো কেবল যেন সিটিই আর দর্শক হয়ে চেয়ে রইলো রিয়াল। সিটির গোছালো ফুটবলের কোনো জবাব ছিল না কার্লো আনচেলোত্তি বাহিনীর। বার্নার্দো সিলভার জোড়া গোল, হুলিয়ান আলভারেজের এক গোলের সঙ্গে এডার মিলিতাওয়ের আত্মঘাতী গোলে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে ফাইনালে ইন্টার মিলানের সঙ্গী হলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
ঠিক এক মৌসুম আগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ। আর সেই ক্ষোভটাই যেন ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উগরে দিল ম্যানচেস্টার সিটি। ২০২১/২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল করে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেয় রিয়াল। আর তাতেই থমকে যায় সিটির ফাইনাল খেলার স্বপ্ন।
ক্যালেন্ডারের পাতা উল্টে এক বছর পেরিয়েছে। বুরুশিয়া ডর্টমুন্ড থেকে এর্লিং হালান্ডকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা।আর তাতেই অপ্রতিরোধ্য সিটি। সঙ্গে পেপ গার্দিওলার জগদ্বিখ্যাত কৌশল।নতুন মৌসুমে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে বেশ স্বস্তিতেই ছিলেন সিটিজেন কোচ গার্দিওলা। কেননা দ্বিতীয় লেগ যে ঘরের মাঠে। আর ঘরের মাঠে রিয়ালের কাছে কখনোই হারেনি সিটি। সেই পরিসংখ্যান ধরে রেখেছে সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে এক প্রকার উড়িয়েই দিয়েছে সিটিজেনরা।এখন কেবল একটি বাঁধাই বাকি।ইন্টার মিলান।দুই লেগ মিলিয়ে যাঁরা ৪-০ ব্যবধানে এসি মিলানকে হারিয়ে আগেই ফাইনালে উঠে আছে।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে বিশ্বজুড়ে উৎপাদন ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। আমাদের...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

সর্বশেষ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...