বুধবার, ৮ জুলাই ২০২৬

মা দিবসে রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ত্রয়ী মা-এর বিশেষ সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

 জীবদ্দশায় মায়ের শ্রদ্ধা-সম্মান-মর্যাদার আসন নিশ্চিত করার আহবান জীবদ্দশায় প্রতিটি মায়ের যথাযথ শ্রদ্ধা-সম্মান-মর্যাদার আসন নিশ্চিত করার আহবান জানিয়ে রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ৮৮৩ তম পাক্ষিক সভা ও মা দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, একটি সুখী পরিবারের প্রাণ ভোমরা হলেন মা।

মা হলেন প্রতি মূহুর্তে ভালোবাসা ও শ্রদ্ধা এবং সম্মানের। জীবদ্দশায় মায়েদের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করলে সমাজে এতো বৃদ্ধাশ্রম হতো না। লোক দেখানো মা দিবস নয়, সত্যিকারার্থে মা-বাবাকে ভালোবাসতে হবে। ১৬ মে, বিকেল ৪টায় স্থানীয় হালদী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট এ.কে. এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ.আর খান, রোটারিয়ান পিপি লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান বৃজেট ডায়েস, রোকসানা আকতার রুনা প্রমুখ।

অনুষ্ঠানে সফল মা অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, প্রফেসর ডা. বাসনা মুহুরী এবং চমেক হাসপাতালের অজ্ঞাত রোগীদের ঠিকানা খ্যাত সাইফুল ইসলাম নেসার-এর মা আমেনা বেগমকে বিশেষ সংবর্ধনায় অভিষিক্ত করা হয়। সভ্যতার সূচনালগ্ন থেকে মাকে স্রষ্টা হিসেবে দেখার কথা উল্লেখ করে অধ্যক্ষ ড. আনোয়ারা আলম বলেন, প্রতিটি দিন মায়ের। প্রতিটি মূহুর্তও। মায়েদের ছাড়া কোন সৃষ্টিই সম্পূর্ণ হয় না। তবে, বর্তমান মায়েদের অনেক ব্যস্ততা ও সফলতার পাশাপাশি পারিবারিক বন্ধন সংকুচিত হচ্ছে, মানুষে মানুষে বাড়ছে বিচ্ছিন্নতা এবং মাদকাসক্ত প্রজন্ম বেড়ে চলেছে বলে ড. আনোয়ারা আলম অভিমত ব্যক্ত করেন।

প্রফেসর ডা. বাসনা মুহুরী নিজের মায়ের স্মৃতিচারণ করে সকল মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর মা এক হাতে মানুষ করেছেন ৫ ভাই-বোনকে। সবাই আজ সমাজে প্রতিষ্ঠিত। বিশেষ শিশুর মা হিসেবে নিজের ৩৫ বছরের সংগ্রাম ও সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্ণব তাঁর সারা জীবনের অনুপ্রেরণার উৎস। সন্তান লালন-পালনে তাঁর যতটুকু না কষ্ট হয়েছে এ সমাজ তাঁকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমেনা বেগম তাঁর ছেলে নেসার-এর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নেসার যেন আমৃত্যু ভালো কাজ করে যেতে পারে। ৮৮৩ তম সভায় ক্লাবের গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করা হয়। পরে রোটারিয়ান পিপি এ.আর খান-এর জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানো এবং র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...