রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুখে গামছা বেঁধে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী কিশোরীকে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬ নম্বর ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরী তার খালার বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় রাস্তায় পৌঁছালে সাকিব কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যান। পার্শ্ববর্তী সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান সাকিব।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে পরদিন সাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ ও র‍্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব অধিনায়ক মাহমুদুল বলেন, সাকিব একজন মাদকাসক্ত যুবক। প্রতিদিন রাস্তায় চলাফেরার পথে কিশোরীর দিকে কু-দৃষ্টি পড়ে সাকিবের। এরই এক পর্যায়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...