সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর দেওয়া তালাকের নোটিশের পর জাহাঙ্গীরকে এবার দুদকে তলব

- Advertisement -
Single page 1st Paragraph

দলীয় মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে ভোটে দাঁড়ানোয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। এরইমধ্যে তার স্ত্রীর পক্ষ থেকে তালাকের নোটিশ পাওয়ার রেশ না কাটতে এবার জাহাঙ্গীর আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আগামী সোমবার (২২ মে) তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

তলবি নোটিশে তাকে আগামী ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক আলী আকবর অনুরোধ করেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৬ মে) দুদক থেকে পাওয়া দুটি তলবি নোটিশ গ্রহণ করেন জাহাঙ্গীর। এর আগে গত সোমবার দুদকের উপপরিচালক মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশ গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়রের ঠিকানায় পাঠানো হয়।

কমিশন আইনের ১৯ ও ২০ ধারামতে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ’ করার জন্য দেওয়া এই নোটিশ অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া বাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে দুদক।

নোটিশ নির্ধারিত সময়ে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ১৫ মে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। এর আগে ১৪ মে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের দাবি ওঠে।

২০২১ সালের সেপ্টেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজ জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে গাজীপুর সিটির তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমের বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় তাকে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...