শনিবার, ২৭ জুন ২০২৬

আগাম জামিন পেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির ২৩ নেতা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ২৩ নেতা।

রোববার উচ্চ আদালতের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে প্রধান আইনজীবী হিসাবে শুনানি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। শুনানির সময় আরও উপস্থিত ছিলেন এডভোকেট আবদুল মান্নান, এডভোকেট মজিবুর রহমান।

আগাম জামিন পাওয়া অন্য নেতারা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ. এম. রাশেদ খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মো. আলী সাকি, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রায়হান আলম, যুবদল নেতা মো. কফিল উদ্দিন প্রমুখ।

এর আগে গত ৫ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচি চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে ৪৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি আরও ২৬ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ৭৫ জনকে আসামি করে নাশকতার অভিযোগে কোতোয়ালী থানায় মামলা করে পুলিশ।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...