মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শুধু রাষ্ট্রদূত নয়, মন্ত্রীদের নিরাপত্তাও দেবে আনসারের গার্ড রেজিমেন্ট সদস্য : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু রাষ্ট্রদূতদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরানো হচ্ছে না, পর্যায়ক্রমে মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও সরানো হবে। তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে আনসারের গার্ড রেজিমেন্ট সদস্য মোতায়েন করা হবে।

সোমবার (১৫ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

‘ঢাকা ১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছর’ শীর্ষক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ভারতের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হতো। গাড়ির আগে ও পেছনে পুলিশ সদস্য থাকতো। আমরা চিন্তা করেছি, পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি করা গার্ড রেজিমেন্ট নিরাপত্তার দায়িত্বে থাকবে আর কোনো দেশের রাষ্ট্রদূত যদি এই সুবিধা চান আমরা তাদেরকেও দেবো।

তিনি আরও বলেন, আমাদের বহু কাজে পুলিশ সদস্যদের প্রয়োজন হয়। পুলিশের সংখ্যা আপাতত বাড়ানো সম্ভব হচ্ছে না। সামনে নির্বাচন, সবকিছু চিন্তা ভাবনা করে এ নিরাপত্তা থেকে পুলিশ সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়েও আমরা সতর্ক আছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যত ভিআইপি প্রোটোকল বা প্রটেকশন যাই হোক না কেন এমনকি মন্ত্রীদের বাসা বাড়ির নিরাপত্তার বিষয়গুলো তাদের ওপর দেওয়া হবে। এজন্য একটি রেজিমেন্ট তৈরি করেছি। খুব শক্তিশালী এবং আধুনিক সাজে সজ্জিত একটি নিরাপত্তা বাহিনী গার্ড রেজিমেন্ট আমরা করেছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এটি আনসার ব্যাটালিয়ন থেকে তৈরি করা হয়েছে। যাদের যথাযোগ্য প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...