শনিবার, ২৭ জুন ২০২৬

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার ১২তম কাউন্সিল

মিরাজ উদ্দিন সভাপতি ও প্রীতম বড়ুয়া সাধারণ সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার ১২তম কাউন্সিল ও কমিটি পরিচিতি সভা এবং র‍্যালি নগরের নিউ মার্কেট মোড়ে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয় রবিবার(১৬ জানুয়ারি) বিকাল ৩টায়। বটতলী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে একটি র‍্যালি নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। কমিটি পরিচিতি সভায় মিরাজ উদ্দিনকে সভাপতি ও প্রীতম বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য কমরেড মহিন উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিরাজ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি রায়হান উদ্দিন ও সভা পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
সভায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ছাত্র সমাজের ভোগান্তির দৃশ্য সকলের সামনে স্পষ্ট। একই সাথে স্পষ্ট স্বাস্থ্যব্যবস্থার করুন দশা। কিন্তু এই বেহাল দশাতেও সরকারের এসব সংকট থেকে উত্তরণের উদাসীনতা দেখে সমাজের সর্বস্তরের নাগরিক উদ্বিগ্ন। করোনালীন সময়ে সরকারী হিসেব অনুযায়ী নতুন করে ৪ হাজার কোটিপতি তৈরি করেছে বর্তমান রাষ্ট্র, যখন দেশের আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে চলে গিয়েছে। করোনার সময়ের অনিশ্চয়তার ফলে শিক্ষাজীবন থেকে ঝড়ে পড়ার আশঙ্কায় রয়েছে দেশের প্রায় অর্ধেক শিক্ষার্থী। কিন্তু তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে চোখে পড়ার মত কোন উদ্যোগ নেওয়া হয়নি। দেওয়া হয়নি কোন প্রণোদনা। এই সংকটময় পরিস্থিতিতে ছাত্র সমাজের ওপর অর্পিত ঐতিহাসিক ভুমিকা পালনের আহ্বান করে বক্তারা বলেন, ৫২র ভাষা আন্দোলন, ৬২র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষন বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ব্যপক এবং সর্বাত্মক ভুমিকা অনস্বীকার্য। কিন্তু বর্তমান সরকার ছাত্র সমাজকে রাজনীতি তথা জনগন থেকে দূরে সরিয়ে নিজের শাসন-শোষন টিকিয়ে রাখতে চায়।
বক্তারা, শিক্ষার সার্বিক অধিকারসহ রাষ্ট্রের এই কর্তৃত্ববাদী চরিত্রের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আগামীদিনের যেই সংগ্রাম, সেই সংগ্রামে ছাত্রসমাজসহ সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান।
সভা শেষে ১২ সদস্য বিশিষ্ট নতুন নগর কমিটি ঘোষণা করেন নগর কমিটির সভাপতি রায়হান উদ্দীন।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...