সোমবার, ২ নভেম্বর ২০২৬

নাসিক নির্বাচন

সকল প্রতিবন্ধকতা ডিঙিয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করলেন আইভী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বার্থক হয়েছে জাহাঙ্গীর কবির নানক এর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম।দৃশ্যমান ও অদৃশ্য বহু প্রতিবন্ধকতা পেড়িয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রায় সত্তর হাজার ভোটের ব্যবধানে এডভোকেট তৈমুর আলম খন্দকারকে হারিয়ে টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনীত ডাঃ সেলিনা হায়াত আইভী। মোট ১৯২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল শেষে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১লাখ ৬১ হাজার ২৭৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
আজ রবিবার(১৬ জানুয়ারি) রাত আটটার কিছু আগে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ডাঃ সেলিনা হায়াত আইভীকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করেন।
বাংলাদেশ তো বটে,পশ্চিমা বিশ্বেরও আগ্রহের কেন্দ্রে থাকা আজকের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে শেষ করে বহুল আলোচিত সমালোচিত এই কমিশন শেষটা অন্ততঃ সুন্দর করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনেরা।
নাসিক নির্বাচনের পূর্নাঙ্গ ফলাফল সহ বিভিন্ন নেতৃবৃন্দের প্রতিক্রিয়া সমেত নিউজ সাপ্তাহিক শ্লোগান পাঠকদের জন্য নিয়ে আসবো পরবর্তী রিপোর্টে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...