রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১, এর অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক ১৪ মে ২০২৩ খ্রিষ্টাব্দে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পুরিন্দা বাজার এলাকা হতে মাদক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জামির আহমেদ (৩৫), পিতা- হাজী আহমেদ সওদাগর’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পুরিন্দা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ ২০২১ সালের নভেম্বর মাসে সোনারগাঁ থানাধীন জামপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ৩৭ বোতল ফেনসিডিলসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সোনারগাঁ থানায় আসামী জামির আহমেদ (৩৫) এর বিরূদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-০২(১১)২১। মামলা দায়েরের পর আসামী জামির আহমেদ (৩৫) জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ দিন যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫)’কে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী জামির আহমেদ (৩৫)’কে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...