বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তৃণমূলেও উন্নয়ন পৌঁছে দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে মানুষটা তৃণমূলে পড়ে আছে তাকে আগে টেনে তুলে আনতে হবে।

সোমবার (১৫ মে) বেলা পৌনে ১২টায় শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাসহ সবক্ষেত্রেই যাতে আন্তর্জাতিক মানে উন্নীত হয় সেজন্য সব পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেয়া হয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার পর যেসব সরকার ক্ষমতায় ছিল তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মধ্যে দিয়েই ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদল হয়। সে সময় মানুষের বিচার চাওয়ার অধিকার ছিল না। মানুষের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। ক্ষমতাসীনরা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত ছিলেন। সামরিক স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে ফিরে আসি।

দেশের প্রতিটি ক্ষেত্র আন্তর্জাতিক মানে উন্নীত করতে জোর দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেয়া হয়েছে। শিক্ষাসহ সব ক্ষেত্রই যাতে আন্তর্জাতিক মানে উন্নীত হয় সেজন্য সব পদক্ষেণ নেয়া হয়েছে। দারিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে সরকার।

 

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...