শনিবার, ২৭ জুন ২০২৬

নাসিক নির্বাচন

চলছে বহুল আলোচিত নাসিক নির্বাচনের ভোটগ্রহণ, আইভী-তৈমুর দুজনেই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী

- Advertisement -
Single page 1st Paragraph

বহুল আলোচিত ও প্রতিক্ষীত নাসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। অর্ধেক বেলা গড়িয়ে গেলেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ইভিএম নিয়েও কেউ কোন অভিযোগ করেনি এ পর্যন্ত।প্রতিটি কেন্দ্রেই সকল প্রার্থীর এজেন্টের উপস্থিতি নিশ্চিত করেছেন ডিসি মোস্তাইন বিল্লাহ।
আজ রবিবার(১৫ জানুয়ারি) দুপুর বারোটার সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,আপনারা দেখেছেন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। তিনি বলেন দুপুর বারোটা পর্যন্ত
আনুমানিক ৪০%ভোট কাষ্ট হয়েছে। এ পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।এই প্রতিবেদক সকাল থেকে নগরীর ছয়টি ওয়ার্ড ঘুরে সব কেন্দ্রে ভোটগ্রহণ
সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে প্রত্যক্ষ করেছে।প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এদিকে মেয়র প্রার্থীদের মধ্যে এডভোকেট তৈমুর আলম খন্দকার সকাল ৮ঃ৩০ মিনিটে নারায়ণগন্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে সেখানেই মোনাজাত করেন।পরে মিডিয়াকে জানিয়েছেন তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন।
অন্যদিকে ডাঃ সেলিনা হায়াত আইভী সকাল পৌনে এগারোটায় দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে মিডিয়ার সামনে ভি চিন্হ দেখিয়ে বলেন
তিনিই জয়ী হবেন, নৌকার জয় হবে লক্ষাধিক ভোটের ব্যবধানে।কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্লো হচ্ছে জানিয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।তাঁর আগে তিনি মাসদাইরে তাঁর পিতা আলী আহমেদ চুনকার কবর জিয়ারত করেন।
গতবার ভোট দিয়ে ব্যালট পেপার সাংবাদিকদের দেখিয়ে নৌকায় ভোট দিয়েছেন প্রমান করা শামীম ওসমান এমপিকে আজ কোথাও দেখা যায়নি।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাকে প্রশ্ন করলে তিনি বলেন, উনি কোথায় আছেন সেটা তাঁকেই জিজ্ঞেস করুন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...