শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে গাঁজা ও বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার,পিকআপ জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার(১৪ মে ) সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ ইফাদ অটো সার্ভিসিং এর সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ ৩ জন মাদক ব্যাবসায়ী ১। মোঃ রুবেল খান (৩০), পিতা- মোঃ নজরুল খান, সাং-আমতলী, থানা- বরগুনা, জেলা- বরগুনা, ২। মোঃ নুর আলম @ বাবু (২৬), পিতা- আব্দুল ছাত্তার, সাং- চর বাকর (সেকেন্দার মোল্লার বাড়ী), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ৩। রাজীব হাওলাদার (২৫), পিতা- আইয়ুব আলী, সাং-ছোট বিঘা, থানা- পটুয়াখালী, জেলা- পটুয়াখালী’দেরকে মাদক পরিবহনের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।

জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রুবেল খান (৩০), ২। মোঃ নুর আলম @ বাবু (২৬) এবং ৩। রাজীব হাওলাদার (২৫) পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...