বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রেলওয়ে জিএমকে ফজলে করিম এমপির ফোন,সপ্তাহের মধ্যে ইউরোপীয়ান ক্লাব খালি করার নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেরারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ‘রেলওয়ে ইউরোপীয়ান ক্লাব’ আগামী ১ সপ্তাহের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
তিনি রেলওয়ে জিএমকে উদ্দেশ্য করে বলেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ইউরোপীয়ান ক্লাব পরিদর্শনের সময় রেলওয়ের কার্যক্রম এখান থেকে সরিয়ে ক্লাবটি খালি করা হলেও কিছুদিন পর পুনরায় রেলওয়ের কিছু দাপ্তরিক কাজ চলছে। বার বার বলার পরও ইতিহাসের এই সম্মানীয় জায়গাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে রেল কর্তৃপক্ষ।
এ সময় তিনি , আগামী ১ সপ্তাহের মধ্যে ইতিহাসের স্মৃতিবিজড়িত ইউরোপীয়ান ক্লাবকে পুরোপুরি উদ্ধার করা না গেলে চট্টগ্রামের ইতিহাসপ্রিয় জনগণ যদি কোন দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেন জনগণের সাথে থাকবেন বলে সাফ জানিয়ে দেন।

ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইবিএফ-এর পক্ষে শহীদ হিরণ্য কুমার দত্তের সন্তান বিশিষ্ট কলামিস্ট রোটারিয়ান প্রদীপ কুমার দত্ত ও ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সন্তান রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি ১৪ মে রবিবার অপরাহ্নে এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে তাঁর বাসভবনে মতবিনিময়কালে প্রীতিলতার স্মৃতি বিজড়িত ইউরোপীয়ান ক্লাবের প্রসঙ্গ তুললে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে জিএমকে এসব কথা বলেন।
পরে ফজলে করিম চৌধুরী ইউরোপিয়ান ক্লাব উদ্ধার আন্দোলনের সাথে জড়িত বরেণ্য আইনজ্ঞ অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের সাথেও কথা বলেন এবং এ বিষয়ে চট্টগ্রামের সুশীল সমাজের নাগরিকবৃন্দের ভূমিকা প্রত্যাশা করেন।
এদিকে, বাংলাদেশে ১৯৭১’এ পাক বাহিনী কর্তৃক সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে বাংলাদেশ সরকার, সিভিল সোসাইটি এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসী বাংলাদেশী সংগঠনসমুহ নিরলসভাবে যে কাজ করছে তারই ধারাবাহিকতায় ইবিএফ’এর উদ্যোগে আগামী ২০-২৬ মে ইউরোপীয়ান পার্লামেন্টারিয়ান, জেনোসাইড বিশেষজ্ঞ, বিদেশী সাংবাদিকের সমন্বয়ে পাঁচজনের যে দলটি বাংলাদেশে আসছে তাঁদেরকে রাউজানের জগৎমল্লপাড়া এবং ঊনসত্তরপাড়া বধ্যভূমি পরিদর্শনের আহবান জানান তিনি। এ ব্যাপারে সহযোগিতার জন্য স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন ও পৌর কমিশনার জনাব হাসানকেও নির্দেশ দেন এই সংসদ সদস্য।
এ সময় প্রতিনিধি দলের সমন্বয়ক প্রদীপ কুমার দত্ত ও শওকত বাঙালি ছাড়াও ডাবুয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান লালু, স্থানীয় রাজনীতিক কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, ম্যালকম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...