সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ মে থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা। ঘূর্ণিঝড় মোখা’র কারণে ভর্তি পরীক্ষার রুটিনে কোনো তারতম্য হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু।
রোববার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মোখার কারণে চবির ভর্তি পরীক্ষার রুটিনে কোনো তারতম্য হবে না।
এবার চবির চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। সুতরাং প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘোষিত রুটিন অনুযায়ি ১৬ মে ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু।
১৮ মে সকাল-বিকেল ও ১৯ মে সকালে কলা এবং মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল তিন শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু।
২০ মে ও ২১ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু সকালে দুই শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১৯ হাজার ৯৯৯ জন ভর্তিচ্ছু।
২২ মে সকাল-বিকেল ও ২৩ মে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল তিন শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু।
২৪ মে ‘বি১’ উপ-ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ) ভর্তি পরীক্ষা শুধু সকালের শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ হাজার ৩৮২ জন ভর্তিচ্ছু।
২৫ মে ‘ডি১’ উপ-ইউনিটের (শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ) ভর্তি পরীক্ষা শুধু সকালের শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৩০টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ হাজার ৮৪৩ জন ভর্তিচ্ছু।
চবি ভর্তি পরীক্ষার সকাল শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে। ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টায়। পরীক্ষা শেষ হবে ১২টায়।
বিকেল শিফটের পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ২টা ১৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, গত বছর চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে গতবার প্রতি আসনের বিপরীতে লড়েছিলেন ২৯ জন ভর্তিচ্ছু।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...