বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি মমতাজ সবুর সাহিত্য সম্মাননা

- Advertisement -
Single page 1st Paragraph

সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সংগঠন চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লেখিকা মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৩ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ও সাহিত্যশিল্পী কামাল চৌধুরী। আগামী ২০ মে শনিবার বিকেল সাড়ে ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ দ্বিতীয়বারের মতো এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। ‘বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। পঁচাত্তরের পনের আগস্ট পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম কবিতা রচনায় সাহসী ভূমিকা ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় পর্যায়ে উদযাপনে তাঁর আন্তরিক সনিষ্ঠ ভূমিকাকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ড. মাহবুবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম প্রমুখ। মমতাজ সবুর পরিবারের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। উল্লেখ্য, প্রথমবার এই সম্মাননা ও পুরস্কার পেয়েছেন খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

 

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...