বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাত পোহালেই ভোট, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নগরী,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

- Advertisement -
Single page 1st Paragraph

শনিবার(১৫ জানুয়ারি) সকাল এগারোটায় ১৯২টি কেন্দ্রে পৌঁছে গেছে আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যরা। বেলা বারোটা থেকে শুরু করে ইতিমধ্যে সকল কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
ভোট কেন্দ্র সহ প্রতিটি পাড়া-মহল্লা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সবকিছু করেছে কমিশন।
নয়টি সংস্থার মোট ৪২ জনকে নির্বাচন পর্যবেক্ষনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।অনুমতি পাওয়া সংস্থাগুলো হচ্ছে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষন পরিষদ(জানিপপ),সার্ক মানবাধিক ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক), সমাজ উন্নয়ন প্রয়াস, তৃনমূল উন্নয়ন সংগঠন, তালতলা যুব উন্নয়ন সংগঠন, রিহাফ ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন এবং মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংগঠন।
১৯২টি কেন্দ্রকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে পরিকল্পনা সাজিয়েছেন কমিশন। অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগরি।৩০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিন্হিত করা হয়েছে।
আজ সকাল এগারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
পুলিশ সুপার জানান,প্রতিটি কেন্দ্রে ৫/৬ জন পুলিশের নেতৃত্বে ১৫/১৭জন আনসার থাকবে।সব মিলিয়ে প্রতি কেন্দ্রে ২২/২৫জন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন।প্রতি ওয়ার্ডে তিনটি করে আর্মড পুলিশের মোবাইল টিম, একটি করে ষ্ট্রাইকিং রিজার্ভ ফোর্স ও RAB এর মোবাইল টিম থাকবে।সেই সাথে প্রতি ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি রাখতে চেষ্টা
করবো।তিনি আরও জানান,আমাদের চাহিদার প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্রেট আরও ২৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিয়েছেন।সেই সাথে ১৪জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভোটের দিন কাজ করবেন।
নাসিক এর মোট ভোটার সংখ্যা ৫লাখ ১৭হাজার ৩৫৭জন।এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ৫৯হাজার৮৩৪ জন,নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন।
তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪ জন।
২৭ টি ওয়ার্ডে ১৯২ টি কেন্দ্রের মোট ১৩৩৩টি বুথে ইভিএম পদ্ধতিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল আটটা থেকে।
সাতজন মেয়র প্রার্থী,১৪৮জন কাউন্সিলর পদপ্রার্থী ও ৩৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে একজন মেয়র,২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর বেছে নেবেন ভোটারগণ আগামী পাঁচ বছরের জন্য।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...