শনিবার, ২৭ জুন ২০২৬

ঈদগাঁওতে পূরবী বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী পূরবী বাসের চাপায় সিএনজির চালকসহ ২জন নিহত ও বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। একজন অপ্রকৃতিস্থ পথচারীকে বাঁচাতে গিয়ে ১৪ জনুয়ারি(শুক্রবার) বিকেল পৌনে চারটায় ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূরবী বাসটি (ঢাকা মেট্রো-ক-১৪-৮৯৯২) কক্সবাজারমুখী এবং সিএনজিটি ঈদগাঁওমুখী ছিল বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হালিম সহ পুলিশ দল ঘোষণা, ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ও রামু থেকে দমকল বাহিনী এসে উদ্ধার তৎপরতা চালান। নিহতরা হচ্ছেন চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের মৃত আমির হামজার স্ত্রী ছেনোয়ারা বেগম(৪০) এবং দুর্ঘটনা কবলিত সিএনজিটির চালক।
নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে খুটাখালী বাজারের তসলিমা আক্তার ও শফিকুর রহমান এর অবস্থা গুরুতর বলে জানান ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার শামীম আল মামুন। তিনি জানান, গুরুতর আহত শফিকুর রহমান (৪৮)কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তসলিমা আক্তার (৩৫)কে ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেননি এসআই শামীম আল মামুন।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে এবং সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...