শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে রংপুরে আলোচনা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব উচ্চরক্তচাপ দিবস সামনে রেখে আজ ১২ মে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সভাপতি বাংলা একাডেমির চিকিৎসা সেবায় ফেলোশিপ প্রাপ্ত বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি অধ্যাপক, ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের সদস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জি।

সায়েন্টিফিক সেমিনার পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ দিপক কৃষ্ণ অধিকারী, সহকারী অধ্যাপক ডাঃ চয়ন সিংহ, সহকারী অধ্যাপক ডাঃ ঈশিতা বর্মন, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, কবি লেখক গবেষক শ ম আমজাদ হোসেন সরকার, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী,বাসস প্রতিনিধি মামুন ইসলাম, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

উপস্থাপনা করেন ডাঃ রামিম ইসলাম ইবনে নূর। বক্তারা হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সেবা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে,আগামী দিনের বহুমুখী কাজের পরামর্শ প্রদান করেন। মুলত আগামী ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।এই দিবসকে সামনে রেখেই আজ এই আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। উচ্চরক্তচাপ রোগটি বিশ্বব্যাপী এখন নীরব ঘাতক হিসেবে চিহ্নিত। উচ্চ রক্তচাপের কারণে মূলত হার্ট এ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি বিকল এবং অন্ধত্ববরণের শিকার হতে হয়। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বে প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা ২০ থেকে ২৫ ভাগ আক্রান্ত হচ্ছে উচ্চ রক্তচাপে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...