শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী দেশে পে-পাল চালুর উদ্যোগ নিয়েছেন: আইসিটি প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সারদের নানা সমস্যা সমাধানে সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে। এসব কার্ডধারী ফ্রিল্যান্সারদের মূল আয়ের সঙ্গে সরকার অতিরিক্ত ৪ শতাংশ টাকা দেবে। সেই সঙ্গে ফ্রিল্যান্সারদের দাবি হিসেবে শিগগিরই বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পে-পাল চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট কর্মসংস্থান মেলায় এসব কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সাররা কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু পেশা হিসেবে এটি এখনো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি। এ কারণে ফ্রিল্যান্সারদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এ সমস্যা সমাধানে ফ্রিল্যান্সারদের সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে।

তিনি আরো বলেন, স্মার্ট বাগেরহাট গড়তে যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী সবই করবেন। বাগেরহাটের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য জেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। সেই সঙ্গে প্রতিটি উপজেলায় তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হবে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ ফ্রিল্যান্সার বের হবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...