শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

আদালতে হাজির হয়েছেন ইমরান খাঁন,তাঁকে আবার গ্রেফতারের হুমকি দিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

সুপ্রিম কোর্টের নির্দেশে ইসলামাবাদের হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এই আদালতে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন। আজ ১২ই মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান আইএইচসি-তে পৌঁছান। জিও নিউজের খবর। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরের আদেশ দেন সেদেশের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলেছেন।

আজ আদালতে হাজির হওয়ার পর ইমরানকে তার বায়োমেট্রিকের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন। এদিকে আইএইচসি-তে পিটিআই প্রধানের শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে পাকিস্তান পুলিশ। ইমরান খাঁনকে আবার গ্রেফতার করার প্রকাশ্য হুমকি দিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী:- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।বৃহস্পতিবার ১১ ই মে পাকিস্তানের দুনিয়া টিভিকে এ কথা বলেন রানা সানাউল্লাহ। খবর আলজাজিরার। রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা ইমরান খানকে আবার গ্রেপ্তার করব।শুক্রবার তথা আজ তিনি যদি হাইকোর্ট থেকে জামিন পান, তাহলে আমরা তা বাতিলের জন্য আবেদন করব এবং তাকে আবার গ্রেপ্তার করব।দুর্নীতির অভিযোগে গত ৯ মে পিটিআই প্রধান ইমরান খানকে ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এ খবরে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান।মূলত ইমরানকে আটকের দুই দিন পর সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল।

এরইমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট  ইমরান খানের গ্রেপ্তার বেআইনি বলে রায় দিয়েছে।বৃহস্পতিবার ১১ মে এ রায়ের পর দেশটিতে সহিংসতা কমতে দেখা গেছে।   তবে এখনই মুক্তি পাচ্ছেন না পিটিআই প্রধান। ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল।

সেখানে যে মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।   এদিকে সরকারি কর্মকর্তারা সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচনা করেছেন। অনেকে ইমরানের প্রতি প্রধান বিচারপতির পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন।   পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা আজম তারার সাংবাদিকদের বলেছেন, প্রধান বিচারপতি বন্দিয়ালের এখন সুপ্রিম কোর্টে ইমরান খানের দলের পতাকা উত্তোলন করা উচিত, নয়তো তার ঘোষণা করা উচিত যে আদালতটি ইমরানের দলের। সূত্র:-আল জাজিরা ও জিয়ো টিভি

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...