মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আসিয়ান সম্মেলন

মিয়ানমারে শান্তি পরিকল্পনায় অগ্রগতি হয়নি

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারের সামরিক শাসনের মধ্যে অব্যাহত রক্তপাত থামাতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট ‘আসিয়ান’র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘অগ্রগতি নেই’।

জোটের সভাপতি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান জোকো উইদোদো বৃহস্পতিবার (১১ মে) সম্মেলনের সমাপনী দিনে এ কথা জানান।

মিয়ানমারের সামরিক শাসনের ইস্যুটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী আসিয়ান সম্মেলনের মূল আলোচ্য হয়ে উঠেছিলো।

লাবুয়ান বাজো শহরে সমাপনী দিন প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, পাঁচ দফা প্রস্তাব নিয়ে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়নি। আসিয়ান জোটের সদস্যদের এই অচলাবস্থা নিরসনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জোটে এমন কোনো দেশ নেই যারা এই পরিস্থিতি দেখতে চায়।

অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বেসামরিক সরকারকে উত্খাত করার পর ক্ষমতাসীন জান্তার নির্মম দমন অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বছর দুয়েক আগে মিয়ানমারের বর্তমান সামরিক প্রশাসনের সঙ্গে আলোচনা করে পাঁচ দফার শান্তি পরিকল্পনা উত্থাপন করে আসিয়ান। এটি এখনো আলোর মুখ দেখেনি। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার দায়ে মিয়ানমার জোটের কোনো বৈঠকে অংশ নিতে পারছে না।

সম্মেলন শেষে জোকো উইদোদো বলেন, আসিয়ানের মধ্যে কিংবা বাইরে এমন কোনো পক্ষ নেই যারা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত থেকে লাভবান হতে পারে।’গতকাল সম্মেলন শেষে শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনার কথাও বলা হয়নি। এখন আশঙ্কা করা হচ্ছে, আগামী বছর কমিউনিস্ট শাসিত লাওসের হাতে আসিয়ানের সভাপতিত্ব গেলে প্রক্রিয়াটি আরো স্থবির হতে পারে।

সূত্র জানায়, মিয়ানমার সংকট সমাধানের প্রক্রিয়া নিয়ে জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের ভেতরকার বিষয়বস্তু সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকটি সদস্য দেশ বৈঠকে জান্তাকে আমন্ত্রণ জানাতে চায়।

ওই নথিপত্রে আরো বলা হয়, এ রকম একটি পর্যবেক্ষণও রয়েছে যে মিয়ানমার ইস্যুতে আসিয়ানের অবস্থান স্থবির এবং তা জোটকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। সূত্র: এএফপি।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...