বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

- Advertisement -
Single page 1st Paragraph

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। তবে ওই অঞ্চলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেসের প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, যারা ভূমিকম্পটি অনুভব করেছে তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করে, তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর নিউজিল্যান্ড সময় ভোর সাড়ে চারটায় ৫ দশমিক ১ মাত্রার আফটারশক হয়।

সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেন, শক্তিশালী কম্পন অ্যাপিয়া’র কাছের অফিসটিকে কাঁপিয়েছে তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরওপড়ুন: সাত নভেম্বর নাজমুল হুদা হত্যায় মেজর জলিলকে আসামি করে মামলা

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এলাকাসমূহে টেকটোনিক প্লেটগুলি প্রায়শই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে।

উল্লেখ্য, টোঙ্গা বা কিংডম অব টোঙ্গা হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন একটি দ্বীপ রাষ্ট্র। এটি ফিজির প্রায় ৬৯৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং নিউজিল্যান্ডের প্রায় ১৯১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পলিনেশীয় দ্বীপগুলোর মধ্যে একমাত্র টোঙ্গাতেই রাজতন্ত্র টিকে আছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...