বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজধানীর চানখারপুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীর চানখারপুলে খুন হয়েছেন পলিন (১৯) নামে এক যুবক। স্বজনরা বলেছেন, আব্দুল্লাহ নামে এক যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

বুধবার রাত ১১টার ছুরিকাঘাতের পর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলিন খাবার পানি সরবারহকারী একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি স্ত্রী কাজল ও এক মেয়েসহ পরিবার নিয়ে নিমতলী এলাকায় থাকতেন।

পলিনকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু সাকিব হাসান ও সেলিম জানান, পলিনের স্ত্রী কাজলকে উত্ত্যক্ত করেছিলেন পুরান ঢাকার বাংলাদেশ মাঠ এলাকায় আব্দুল্লাহ নামে এক যুবক। বুধবার রাত ৮টার দিকে কাজলের ভাই রবিন আব্দুল্লাহকে ধরে শহীদ মিনার এলাকায় নিয়ে যান। সেখানে পলিন, কাজলসহ তাদের আরও কয়েকজন বন্ধুবান্ধব ছিল। সেখানে আব্দুল্লাহকে চড়-থাপ্পড় মারেন পলিন। পরে বাসায় ফেরার সময় চানখারপুলে পৌঁছালে ওঁৎ পেতে থাকা আব্দুল্লাহ পলিনকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চানখারপুল এলাকায় ছুরিকাঘাতে আহত হয় ওই যুবক। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...