মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা, বন্দরে ২ নম্বর সংকেত

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এটি আরও ঘণীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

চট্টগ্রাম উপকূলে আঘাত হানার আশঙ্কা
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সন্ধ্যায় জানান ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ১৪ মে সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড়ের কেন্দ্র দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পেছনের অংশ সন্ধ্যা থেকে পরদিন (১৫ মে) ভোর পর্যন্ত উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে সরাসরি পরামর্শ ও সেবা পাচ্ছেন। তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলায় এ সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।...

সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে...

লামায় ১০ একর পাহাড় কেটে এক ইটভাটা নির্মাণের প্রস্তুতি

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় একটি নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাটার গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দুটি এস্কেভেটর...

সর্বশেষ

ফটিকছড়িতে ভূমিসংক্রান্ত জটিলতায় পরামর্শ ও সমাধান পাচ্ছেন সেবা প্রার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে...

সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

লামায় ১০ একর পাহাড় কেটে এক ইটভাটা নির্মাণের প্রস্তুতি

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বান্দরবান জেলার...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে...

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত...