মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিচ্ছেদের অবসাদ কাটিয়ে নতুন সম্পর্কে শাকিরা

- Advertisement -
Single page 1st Paragraph

স্প্যানিশ পপ তারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ভাঙন ধরে ২০২২ সালের মাঝামাঝিতে। এরপরই বিচ্ছেদের ঘোষণা করেন তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা যায়, ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। প্রাক্তন প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন সে ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। জানা যায় হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা।

সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রি-তে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে এক সঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ‘মিশন ইম্পসিবল’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা।

প্রসঙ্গত জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পরে বার্সেলোনা ছেড়ে মায়ামিতে চলে এসেছেন শাকিরা। দুই ছেলেকে নিয়ে সৈকত শহরেই এখন স্থায়ী বসবাস শুরু হয়েছে ‘হিপস্ ডোন্ট লাই’ গায়িকার।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...