বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লায় বোরকা পড়ে গুলি চালানো সেই যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লায় বোরকা পড়ে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় গুলি চালানো এক যুবক ও তাদের পালিয়ে যেতে সাহায্যকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সঙ্গে বোরকা পড়ে ওই হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন জনের নামও প্রকাশ করেছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- বোরকা পড়ে গুলি চালানো দাউদকান্দির চর চারুয়া গ্রামের দে‌লোয়ার হো‌সেন দেলু (৩১) ও আসামিদের পা‌লিয়ে যে‌তে সাহায্যকারী তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মো. স‌হিদুল ইসলাম সাদ্দাম (৩৩)। দেলোয়ারের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা আছে।

বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা নগরের শাকতলায় র‌্যাব-১১ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব জানায়, যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে হত্যায় অংশ নেওয়ারা হলেন- দে‌লোয়ার ,আ‌রিফ, কালাম‌নির। তাদের মধ্যে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জামাল হত্যায় এ পর্যন্ত আট জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে আইন শৃঙ্খলাবা‌হিনী। র‌্যাবের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে পরিকল্পিতভাবে যুবলীগ‌ নেতা জামাল হো‌সেনকে হত্যা করা হয়।

গত রোববার (৩০ এপ্রিল) রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে বোরকা পড়া তিন দুর্বৃত্ত তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে। জামালে বাড়ি তিতাস উপজেলায় হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে। বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...