শপথ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে নবনির্বাচত সংসদ সদস্য (এমপি) নোমান আল মাহমুদ।
মঙ্গলবার (৯ মে) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে নোমান আল মাহমুদকে শপথবাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি উপস্থিত ছিলেন।
এছাড়াও শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

