সোমবার, ১৫ জুন ২০২৬

চুয়েটে “এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ” ল্যাবের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগে “এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ ল্যাবরেটরি (এসিএমআরএল)” এর উদ্বোধন করা হয়েছে।

আজ ৯ই মে (মঙ্গলবার) সকাল ১০:৪০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত উক্ত ল্যাবের শুভ উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগসহ চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ইউনেস্কোর অধীনে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর গবেষণা অনুদান চুক্তির আওতায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। উক্ত প্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করবেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। এছাড়া গবেষক হিসেবে আরও কাজ করবেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. নুসরাত জাহান ও সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। এছাড়া উক্ত গবেষণা প্রকল্পের সাথে চুয়েট এবং দেশের আরও ৪টি বিশ^বিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, তুরস্কের গাজী ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি অব কলকাতার গবেষণা সম্পর্কিত কোলাবোরেশন রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত গবেষণাগারে বর্তমানে দুজন পিএইচডি, দুজন এমফিল ও ১২ জন এমএসসি পর্যায়ে ছাত্র-ছাত্রীর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...