মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

অবশেষে সুর নরম করলো তালেবান,নারী শিক্ষাকে তারা স্থায়ীভাবে নিষিদ্ধ করেনি বলে জানালো

- Advertisement -
Single page 1st Paragraph

 চলতি মাসের ২ রা মে জাতিসংঘ মহাসচিব গুতেরেস দোহায় এক অনুষ্ঠানে আফগানিস্তানে তালেবান কর্তৃক নারীদের শিক্ষা নিষিদ্ধকরন নিয়ে বেশ কড়া ভাষায় বলেছিলেন,জাতিসংঘ এটা বরদাস্ত করবেনা।সেই ইস্যুতেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক ভ্রমন নিষেধাজ্ঞায় আছেন।চলমান পাকিস্তান সফরের গুরুত্ব বিবেচনায় সেই নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করা হয়েছে। ক্ষমতাসীন তালিবান প্রশাসনের প্রধান কূটনীতিক সোমবার জোর দিয়ে বলেছেন, তার সরকার মেয়েদের শিক্ষাকে “স্থায়ীভাবে” নিষিদ্ধ করেনি, যখন দেশটির নারীরা সারা দেশে বিভিন্ন সেক্টরে কাজ চালিয়ে যাচ্ছে। তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ কথা বলেন।

চার দিনের এক সরকারি সফরে প্রতিবেশী দেশটিতে যান তিনি। সেখানে তিনি চীন ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে একটি ত্রিপক্ষীয় সংলাপেও যোগ দিয়েছিলেন। তিনি বলেন, “বর্তমানে আফগানিস্তানে প্রায় ১ কোটি শিক্ষার্থী প্রাথমিক-স্তর এবং বিশ্ববিদ্যালয়-স্তরের শিক্ষায় অংশগ্রহণ করে। ৯০ লাখ সব ধরনের শিক্ষার সুযোগ পায়, তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়েরা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, প্রায় ৩ লাখ শিক্ষক এই প্রতিষ্ঠানগুলিতে পড়ান, যার মধ্যে ৯২,০০০ মহিলা শিক্ষক।” যদিও আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আন্তর্জাতিক দাবি প্রত্যাখ্যান করার কথা ইতিপূর্বে বলেছে তালিবান।কিন্তু তাদের সেই সুর নরম হয়ে এসেছে।

সোমবার তার বক্তব্যে মুত্তাকি জোর দিয়ে বলেন, হাজার হাজার মহিলা ডাক্তার এবং নার্স স্বাস্থ্য খাতে কাজ করছেন। মেয়ে এবং নারীরা মাদ্রাসায় (ইসলামিক সেমিনারে) যোগদান করছে, এমনকি সেখানে শিক্ষকতাও করছে। মুত্তাকি বলেন, “আমরা কখনই বলিনি যে আফগানিস্তানে নারী শিক্ষা অনৈসলামিক বা স্থায়ীভাবে নিষিদ্ধ। আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষা স্থগিত করা হয়েছে।”

তিনি গত বছর তালিবান প্রধান, হিবাতুল্লাহ আখুন্দজাদা কর্তৃক জারি করা আদেশের উল্লেখ করেছেন। ওই আদেশে, অল্পবয়সী মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর স্কুলে যেতে নিষেধ করা হয় এবং পরবর্তীতে নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসে প্রবেশ নিষিদ্ধ করে। বিশদ বিবরণ না দিয়ে মুত্তাকি বলেন, “আমরা এই ইস্যুতে অনেকাংশে অগ্রগতি অর্জন করেছি, এবং আফগানিস্তানের সরকার এই ইস্যুটি সম্পর্কে অবশিষ্ট সমস্যাগুলি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র:- আল জাজিরা ও রয়টার্স।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...