শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ভারতের কলকাতা শহরে আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা ও কবিপক্ষ উদযাপন

খ্যাতিমান কবি, লেখক, সঙ্গীত, নৃত্য ও বাচিক শিল্পীদের মিলন মেলা

‘বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ’ কলকাতার উদ্যোগে আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা ও কবিপক্ষ উদযাপন হয়েছে ৭ মে রবিবার বিকাল ৩টে থেকে।বাংলা নববর্ষ ১৪৩০ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের শিল্প-সাহিত্য – সংস্কৃতি অঙ্গনের আমন্ত্রিত গুণীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সংস্থার কলকাতা কার্যালয় ১৯ বনমালী নস্কর রোড এর প্রতীক্ষা ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর আয়োজক প্রতিষ্ঠানের কর্নধার কবি ও লেখক দীপক বন্দােপাধ্যায় তাদের সংস্থা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক কর্মকাণ্ড নিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
তারপর বাংলাদেশের আমন্ত্রিত লেখক ও সমাজ সেবক আসাদুজ্জামান জুয়েল এবং কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীনকে ফুলের তোড়া দিয়ে এবং ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিষয় ভিত্তিক আলোচনা,গান,নৃত্য, আবৃত্তি ও স্ব-রচিত কবিতা পাঠে মেতে উঠলেন অনেক প্রতিষ্ঠিত কবি, লেখক, বাচিক ও সঙ্গীত শিল্পীরা । বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশের দুই প্রতিনিধি। আলোচনার বিষয় ছিলো “বিশ্ব সাহিত্যের বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সন্দ্বীপ। পরবর্তীতে যে সব খ্যাতনামা কবি, লেখক, সঙ্গীত শিল্লী, বাচিক ও নৃত্য শিল্পী তাদের প্রতিভা দিয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত ও আনন্দ মুখর করে তোলেন তারা হলেন সুধাংশু রঞ্জন সাহা, রেখা রায়,উজ্জ্বল চট্টােপাধ্যায়, ব্রজেন্দ্র নাথ ধর,রাজদীপ পুরী,শিপ্রা সাধক,সুস্মিতা দাস চৌধুরী, রাজদীপ মজুমদার, মৌসুমী সরকার, মৌসুমী আদক,প্রশান্ত সরকার, উর্বী বন্দ্যোপাধ্যায়, ডক্টর রতন ঘোষ সহ আরও অনেকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলে হ্যালো টেস্টিং ও বার্তা এখন।
অনুষ্ঠানে আগত গুনীজনরা বাংলাদেশের সাহিত্য চর্চা,সাহিত্যা ও সংস্কৃতি অঙ্গন সহ সকল বাংলাদেশীদের অতিথি পরায়নতা ও আন্তরিক মনোভাবের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।সর্বোপরি এই অনুষ্ঠানটি দুই বাংলার সাহিত্যােমোদীদের মাঝে নতুন এক সেতুবন্ধন গড়ে তূলেছে। যে সম্পর্কের রেশ ধরে দুই বাংলায় এমন অনেক সাহিত্য উৎসবের সুচনা ঘটলো বলে সবাই মতামত ব্যক্ত করেন। সবশেষে দেশ কালের সীমানা ছাড়িয়ে জাতি ধর্ম ও ভাষা নির্বিশেষে মানুষের হৃদয়ের শুভ সত্তা জাগিয়ে তোলা ছাড়াও অন্তরাল থেকে তরুণ প্রতিভাকে সামনে তুলে আনার কাজ আরও দৃঢ়ভাবে করার কথা শোনান ‘বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ’ এর কর্ণধার দীপক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী শিক্ষিকা মুন মুন বন্দ্যোপাধ্যায়।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...