রবিবার, ২১ জুন ২০২৬

বৃটেনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী,টনি ব্লেয়ার বাংলাদেশের উন্নয়নে আরও সহায়তার কথা বললেন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের আরো উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ইচ্ছার কথা জানান।

রবিবার (৭ মে) ক্লারিজ হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টনি ব্লেয়ার। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে আরো সহায়তা করতে চেয়েছেন।খবর ভয়েস অফ আমেরিকার।

ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টনি ব্লেয়ার-কে বলেছিলেন যে বাংলাদেশে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টির জন্য আরো বিদেশি বিনিয়োগ প্রয়োজন। জবাবে, টনি ব্লেয়ার বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে, বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর সঙ্গে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।

তিনি বলেছেন, “বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো করছে।” পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেন এবং এর জন্য আনন্দ প্রকাশ করেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে বিশ্বজুড়ে উৎপাদন ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। আমাদের...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

সর্বশেষ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...