বুধবার, ১৫ জুলাই ২০২৬

টঙ্গীতে টুপির কারখানায় আগুন নিয়ন্ত্রণে

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরে টঙ্গীর সাতাইশ এলাকায় একটি কারখানার আগুন আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ আটটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে কারখানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকার জিজে ক্যাপ অ্যন্ড হেডওয়ার লিমিটেড কারখানাটিতে আগুন লাগে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কারখানাটির পাঁচতলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। কারখানার ভেতর আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে এসে সড়কে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটিসহ মোট আট ইউনিটের কর্মীরা আগুন নেভাতে যোগ দেয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এখনো কোনো শ্রমিক নিখোঁজের সংবাদ পাইনি।

টঙ্গী থানার ওসি শাহ আলম জানান, কারখানার শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে রবিবার দুপুর ১২টা থেকে কারখানার ভেতর বিক্ষোভ করে আসছিল শ্রমিকরা। এক পর্যায়ে রাত ৯টার দিকে সাততলা ভবনের পঞ্চম তলায় কাপড়ের মধ্যে শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। পরে আগুন কারখানার ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় রাতে কারখানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...