শনিবার, ২৭ জুন ২০২৬

শীতার্তদের পাশে ঈদগাঁও প্রেস ক্লাব

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারী) বিকালে ঈদগাহ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক , ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক অর্থ সম্পাদক ছৈয়দ করিম, শিক্ষক মোহাম্মদ আলম, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক দেলোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি শেফাইল উদ্দিন, সহ সভাপতি একেএম জাহাঙ্গীর বাঙ্গালী, সহ সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গনি ইলি, সমাজ কল্যাণ সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ, নির্বাহী সদস্য এনামুল হক এনাম সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীদ মোস্তফা শাহীদ। সামাজিক দায়বদ্ধতার কর্মসূচীর অংশ হিসেবে এসময় বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। যিনি এ মানবিক কর্মকাণ্ডে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ওনার দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।
প্রসঙ্গত, জালালাবাদ ইউনিয়নের পালাকাটার নিবাসী আমেরিকা প্রবাসী সমাজসেবিকা নুসরাত জাহানের অর্থায়নে এবং ঈদগাঁও প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এসব কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...