শনিবার, ১ আগস্ট ২০২৬

দেশে ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড় চালান’ জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ বা আইস কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে জব্দের কথা জানিয়েছে র‌্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। রোববার(৭ মে) দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। তাদের মধ্যে আলাউদ্দিন চাকরিচ্যুত পুলিশ সদস্য।

গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মিয়ানমার থেকে চা পাতার প্যাকেটে করে ২৪.২ কেজি আইস কৌশলে বাংলাদেশে নিয়ে আসছিল। সে খবর ছিল র‌্যাব-১৫ এর গোয়েন্দাদের। রোববার ভোরের দিকে পালংখালীর শফিউল্লা কাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সিন্ডিকেটের সদস্য আলাউদ্দিন মাদক পরিবহনের কারণেই চাকরি থেকে চাকরিচ্যুত হয়। এরপর সীমান্ত এলাকা দিয়ে সে পুনরায় এসব মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৬ এপ্রিল উখিয়ার বালুখালী পয়েন্ট থেকে ২১ কেজি মাদক ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ কোটি টাকা জানিয়ে বিজিবি বলেছিল, এটি দেশে জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...