মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

টেক্সাসে শপিং মলে গোলাগুলিতে নয়জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের উত্তরে একটি শপিং মলে গোলাগুলিতে নয়জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন, একজন ব্যক্তি পথচারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছেন, সেজন্য অ্যালেন শহরের মল থেকে শতশত লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। সে একাই এ কাজ করেছে।

নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ।

অ্যালেন ফায়ার চিফ জোনাথন বয়েড বলেন, বন্দুকধারীসহ সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং দুজন পরে হাসপাতালে মারা যান।

অ্যালেন পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, একজন পুলিশ কর্মকর্তা বন্দুকের গুলির শব্দ শুনেছেন। গুলির শব্দে ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে নিষ্ক্রীয় করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই গুলিকে ‘অকথ্য ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে বলেছেন, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনও সহায়তা দিতে প্রস্তুত।

মার্কিন পুলিশ প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ধারণ করা ভিডিওসহ জনসাধারণকে এফবিআই-এর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

কিছু প্রত্যক্ষদর্শী বন্দুকধারীকে কালো পোশাক পরা এবং যুদ্ধের সরঞ্জাম পরিহিত বলে বর্ণনা করেছেন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, লোকেরা একটি পার্কিং লট জুড়ে উদ্ধার পাওয়ার জন্য দৌড়াচ্ছে।

অ্যালেনের প্রায় একলাখ পাঁচ হাজার বাসিন্দা রয়েছে এবং এটি মধ্য ডালাসের উত্তরে ২০ মাইল (৩২ কিমি) দূরে অবস্থিত।

টেক্সাসে ২১ বছর বা তার বেশি বয়সী বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের লাইসেন্স ছাড়াই একটি হ্যান্ডগান বহন করার অনুমতি দেওয়া হয়, যদি না তারা পূর্বে দোষী সাব্যস্ত হয়। এছাড়াও, রাইফেল এবং শটগান রাখার উপর কিছু বিধিনিষেধ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছর এ পর্যন্ত কমপক্ষে ১৯৮টি গণগুলির ঘটনা ঘটেছে যাতে চার বা তার বেশি লোক নিহত বা আহত হয়েছে। অন্তত ২০১৬ সাল থেকে চলতি বছরের এই সময়ে এটি সবচেয়ে বেশি।

শর্পিং মলের একজন প্রত্যক্ষদর্শী ফন্টেইন পেটন এপি নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি এইচএন্ডএম-এ কেনাকাটা করার সময় হেডফোনে গুলির শব্দ শুনেছেন।

যখন লোকজনকে শপিং মল থেকে বের হতে দেওয়া হয়, তখন তিনি বাইরে মৃতদেহ দেখেন।

অ্যালেনের মেয়র কেন ফুলক এটিকে শহরের জন্য ‘একটি দুঃখজনক দিন’ বলে অভিহিত করেছেন।

‘অ্যালেন একটি গর্বিত এবং নিরাপদ শহর, যা আজকের সহিংসতার অনুভূতিহীন কাজকে আরও মর্মান্তিক করে তোলে,’ তিনি শহরের ওয়েবসাইটে বলেছেন।

‘তবে, তিনি দ্রুত ব্যবস্থার জন্য পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের প্রশংসা করেন। ‘অগ্রসর হতে দ্বিধা না করার জন্য তাদের পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণ সম্ভবত আজ আরও বেশি জীবন বাঁচিয়েছে।’ বলেন তিনি।

এ সপ্তাহের শুরুর দিকে টেক্সাসে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যে একজন নয় বছর বয়সী বালকসহ পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছে।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...