বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালীর থানার আসকারদিঘীর দক্ষিণপাড় এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অর্পিতা মজুমদার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী রাজন দাশ (৩৫) পলাতক রয়েছেন।

আজ শনিবার (৬ মে) সকালে আসকারদিঘীর দক্ষিণপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাতবছর আগে অর্পিতা মজুমদারের সঙ্গে রাজন দাশের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের এক সন্তান আছে। স্বামী রাজন দাশের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। আর অর্পিতার বাবার বাড়ি চন্দনাইশ উপজেলায়। রাজন পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

পুলিশ জানায়, খবর পেয়ে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা অর্পিতার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। এছাড়া স্বামী প্রায়ই মারধর করত অর্পিতাকে।

নিহতের স্বজনদের দাবি— স্বামী রাজনের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। অর্পিতাকে প্রায়ই মারধর করত স্বামী। গতকাল (শুক্রবার) রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসাইন জানান, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে এনেছি। তবে এটি আত্মহত্যা কি না সেটা আমরা নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি। তবে স্ত্রীর মৃত্যুর বিষয় জানাজানির পর তার স্বামীর খোঁজ মিলছে না।’

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...