বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাসিক নির্বাচন

আইভী সিক্ত পুষ্পবৃষ্টিতে,তৈমুর নালিশের সংবাদ সম্মেলনে ও সিরাজুল মামুনরা প্রত্যয়ী প্রচারে

- Advertisement -
Single page 1st Paragraph

গতকালকের সংবাদ সম্মেলনে শামীম ওসমান এমপি নৌকার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেও তেমন কোন প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছেনা আইভী সহ অন্য নেতৃবৃন্দের কাছ থেকে।সত্যি বলতে শামীম ওসমান এর সংবাদ সম্মেলন দলের ভেতর অস্বস্তি সৃষ্টি করেছে। এতোদিন যাঁদের হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়নি গতকাল থেকে তাঁরা অতি উৎসাহী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর শ্লোগানে কেবলই নিজের নেতার বন্দনায় মুখর হচ্ছে।আর শহরের প্রায় সকলেরই ধারণা, চাপে পড়ে শামীম ওসমান বাধ্য হয়েছেন আইভীকে সমর্থন দিতে।আর সংবাদ সম্মেলনে তাঁর দেয়া বক্তব্যেই তাচ্ছিল্যের ভাব
ছিলো স্পষ্ট।তবে বিশেষ ভাবে লক্ষনীয় দিক হলো,নগরীর অলিগলি হঠাৎ করেই নৌকার সাদাকালো ফেষ্টুনে ভরে উঠেছে।
রাজনীতির সাথে যুক্ত ও মুক্ত উভয় শ্রণির মানুষই একবাক্যে বলেছেন,বন্দরে তৈমুরের পক্ষে চার জাপা চেয়ারম্যানের মাঠে নামার পর বিকেলে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য ও আইভীর সত্যপ্রকাশেই ভোটের ফল নির্ধারিত হয়ে গেছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আইভীর স্বচ্ছ ইমেজ নৌকার জয়কে শুধু সময়ের
অপেক্ষায় নিয়ে আসার পর এমন সংবাদ সম্মেলন বা সমর্থনের কোন আবেদন নেই নগরবাসীর নিকট।যদিও আইভী শান্ত স্বরে ছোট্ট প্রতিক্রিয়ায় শেখ হাসিনা ও জনতার সমর্থন ছাড়া কারো সমর্থন আশা করেননা বলে ইটের জবাব পাটকেলদিয়ে দিতে পেরেছেন বলে মনে করছেন নগরবাসী।আর সেজন্যই বুঝিবা আজকের গণসংযোগে আইভীর উপর পুষ্পবৃষ্টির মাত্রা এতো বিপুল পরিমাণে ছিলো।
অপরদিকে তৈমুর আলম খন্দকার আজ দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একের পর এক নালিশ করেছেন।সাংবাদিক দের পক্ষ থেকে অভিযোগের প্রমান দেখতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
এদিকে আজ রাজপথে ভীষণ তৎপর ছিলেন খেলাফত মজলিসের এবিএম আজহারুল ইসলাম। কেন্দ্রীয় নেতাদের বিশাল বহর নিয়ে
শহর দাপিয়ে বেড়িয়েছেন।বাকি চার মেয়র প্রার্থীকে এখনো তৎপর হবার কোন খবর পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...