শনিবার, ২৭ জুন ২০২৬

আন্দোলন নয়, চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি: কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

 

আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৬ মে) বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে সেতুমন্ত্রী বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা একটি কথাই বলব, আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই প্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে আসলে এটি একটি ঐতিহাসিক সফর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এই সভার আয়োজন করা হয়েছে। তাছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি।’

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...