শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে স্ত্রী-সন্তানকে খুন করে পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড়ে জোড়া খুনের মামলার আসামি সোলেমান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
খাগড়াছড়ির রামগড়ে জোড়া খুনের মামলার আসামি সোলেমান হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তাধর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তাধর জানান, গতকাল সোমবার (১০ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে সোলেমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোলেমান হোসেন পেশায় একজন রাজ মিস্ত্রী। সে পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা দেয়ায় স্ত্রী খালেদা আক্তার পিংকি ও তাদের ৪ মাস বয়সি শিশু সন্তানকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান এই কর্মকর্তা।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর রাতে আসামি সোলেমান স্ত্রী ও সন্তানকে হত্যা করে কম্বল মোড়িয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর দিলে ৩ জানুয়ারি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে মামলাটি সিআইডির নিকট হস্তান্তর করা হয়। আসামিকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে তালাবদ্ধ ঘরের বিছানা থেকে স্ত্রী ও শিশু সন্তানের গলা কাটা অর্ধগলিত দু’টি লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সোলেমান হোসেন পলাতক ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...