শনিবার, ১ আগস্ট ২০২৬

ঈদগাঁও মসজিদে ময়লা নিক্ষেপকারী শাহেদ কামালকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মসজিদে ময়লা (পায়খানা )  নিক্ষেপকারী শাহেদ কামালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৫ মে) জুমার নামাজের পর উপজেলার পোকখালী দক্ষিণ পশ্চিম নাইক্ষ্যংদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা ইমাম সীমিতর সভাপতি এনামুল হক ইসলামাবাদী,দপ্তর সম্পাদক এনায়াত  উল্লাহ আব্বাসি, সদস্য মৌলানা ইসহাক, রমজান ফারুকী ,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসহাক,  মজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,শিক্ষক  হাফেজ জামাল উদ্দিন,মসজিদ কমিটির সদস্য রবিউল হাসান রুবেল।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন পোকখালী ইউনিয়ন আওয়ামীগের সভাপতি হেলাল উদ্দিন এম ইউপি, সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,সদস্য মোস্তফা কামাল,  এরশাদ, নাইক্ষ্যংদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি নূর মোহাম্মদ, সদস্য নুরুল কবির,সাকের আহমদ,  সাবেক মেম্বার সফর মিয়া, ঈদগাঁও আলাদিন চেরাগ টিমের সাধারণ সম্পাদক জামিল উদ্দীন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন,ও সৈয়দ নূরসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
এ বিষয়ে  এম ইউপি মোঃ আলম জানান, দক্ষিণ নাইক্ষংদিয়া এলাকার মাস্টার আমির মোহাম্মদের ছেলে মোহাম্মদ শাহেদ কামাল  দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের বাসাবাড়ি ,মসজিদ, মাদ্রাসার পানির মটর,গাছ পালা কেটে,ধানক্ষেত নষ্ট করে নানান সময় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।
সম্প্রতি দক্ষিণ নাইক্ষংদিয়া   মসজিদ-মাদ্রাসাসহ আসপাশের কয়েকটি বাড়িতে  মল নিক্ষেপ করে  উত্তেজনা সৃষ্টি করছে ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাং ইসাক জানান,শাহেদ কামাল গত কয়েক বছর ধরে মসজিদের ইমামকে মারধর, গাছপালা কেটে, এলাকায় সেচ প্রকল্পের পানির পাইপ,নানান জনের ক্ষেতের ধান নষ্ট করে চুরিচামারি করে আসছে। সম্প্রতি মসজিদ, মাদ্রাসা ও মানুষের বাড়িতে মল নিক্ষেপ করছে। বর্তমানে মসজিদ, মাদ্রাসা, বাসা বাড়িতে   (পায়খানা) মল নিক্ষেপের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজমান। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এই বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ  গোলাম কবির বলেন,শাহেদ কামালের এসব অপকর্মে বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং এলাকাবাসী  একটি মামলা দায়ের করেন।  অতিদ্রুত সময়ে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসী  মসজিদে ময়লা নিক্ষেপকারী শাহেদ কামালকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...